পোস্টগুলি

পরিবারের সদস্যরা নিজেদের বাড়িকেই স্বাধীন রাষ্ট্র ঘোষণা করল

ছবি
দেশের নাম 'Sealand'। ইংল্যান্ডের উত্তর সাগরে এই রাষ্ট্রটির অবস্থান।  ' সিল্যান্ড ' হল একটি অণুরাষ্ট্র (  Micro-nation   )। এর রাজা হল "প্রিন্স মিচেল বেটস" , এটি প্রতিষ্ঠিত হওয়ার ঘোষণা হয় ২ সেপ্টেম্বর ১৯৬৭ সালে। ক্ষুদ্রতম দেশটির মোট আয়তন ৫৫০ বর্গমিটার। দেশটির একটি রাজধানীও রয়েছে। দেশটির রাজধানীর নাম HM Fort Roughs । এই দেশটি সাগরের উপর ভাসমান অবস্থায় রয়েছে। মাটি থেকে অনেকটা উপরে দুটো বড় বড় ইস্পাতের পাইপের উপর এই দেশটির অবস্থান। দেশটিতে কোনো মাটি নেই। পুরোটাই ইস্পাত। দেশটিতে যেতে হলে ইংল্যান্ডের উত্তর উপকূল থেকে ১০ কিলোমিটার সাগরের গভীরে যেতে হবে। দেশটিতে একটিমাত্র ঘর চোখে পড়বে আর তা হল এই দেশের রাজপ্রাসাদ। রাজপ্রাসাদের উপর দেশটির পতাকা উড়তে দেখা যাবে। এটি ২য় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত একটি সমুদ্র বন্দর। জার্মান সেনারা যে কোনো সময় ইংল্যান্ড আক্রমণ করতে পারে এমন আশঙ্কা থেকে ব্রিটিশ সেনাবাহিনী ইংল্যান্ডের উপকূলভাগে সমুদ্র দুর্গ বানানোর পরিকল্পনা করল। সে পরিকল্পনা থেকেই উপকূল থেকে ১০ কিলোমিটার গভীরে বানানো হলো মউনশেল সি ফোর্ট। এখান থেকে শত্রু যুদ্ধ জাহাজগ...

চাহিদা থাকলেও সাইবার পুলিশ স্টেশনের সীমাবদ্ধতা আছে যেখানে

ছবি
  দিন দিন সাইবার অপরাধ বাড়ছে। কিন্তু সাইবার অপরাধী শনাক্ত ও ভিকটিমদের তাৎক্ষণিক সমস্যার সমাধান দিতে পারছে না থানা পুলিশ। থানায় সেই ধরনের লজিস্টিক সাপোর্ট ও তথ্যপ্রযুক্তিতে (আইটি) দক্ষ পুলিশ সদস্য নেই। থানাকে নির্ভর করতে হয় পুলিশের বিভিন্ন ইউনিটে থাকা সাইবার ক্রাইম প্রতিরোধ টিমের ওপর। আর সাইবার সংক্রান্ত মামলার তদন্ত ভারও দেওয়া হয় পুলিশের বিভিন্ন ইউনিটে গড়ে ওঠা ছোট ছোট সাইবার টিমকে। কিন্তু এতে নাগরিকদের সেবা নিশ্চিত করতে সময় লেগে যাচ্ছে বেশি। এসব সমস্যা সমাধানের জন্য সাইবার পুলিশ স্টেশন বা সাইবার থানা করার উদ্যোগ নিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তবে বিশেষায়িত এই থানার জন্য বিশেষ সিদ্ধান্ত নিতে হবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। সাধারণত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক , টুইটার , ইনস্টাগ্রাম , গুগল , স্কাইপে ভুয়া আইডি খুলে বিভিন্ন অনলাইন পোর্টাল ও ব্লগে মিথ্যা ও মানহানিকর তথ্য প্রচার , অশ্লীল ছবি ও ভিডিও আপলোড এবং মেসেজ পাঠিয়ে প্রতারণার ঘটনাগুলোই মোটা দাগে সাইবার অপরাধ হিসেবে পরিচিত। সাইবার অপরাধের শিকার বেশির ভাগ মানুষই নিজেকে লুকিয়ে রেখে অপরাধীর হাত থেকে বাঁচতে চায়। কখনও থানায় ...